নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে "শাহরু রমাদানের তাৎপর্য ও শিক্ষা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার বনশ্রীস্থ অর্কিড গার্ডেন রেস্টুরেন্টে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে "শাহরু রমাদানের তাৎপর্য ও শিক্ষা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সিন্ডিকেট সদস্য ড. মো. আশরাফুল রহমান। ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মুহিববুল্লাহিল বাক্বী আন-নাদভী। ইফতার মাহফিলে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।